Advertisement

কারামুক্ত হামিদ আজাদ এমপিকে কুতুবদিয়ায় সংবর্ধনা

কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজার-২ (কুতুবদিয়া- মহেশখালী), আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঢাকা মহানগরী নায়েবে আমীর ও সদ্য কারামুক্ত
এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ  গতকাল শনিবার কুতুবদিয়ার সর্বস্তরের  লাখো গণমানুষের দেয়া  সংবর্ধণা ও বিভিন্ন পথসভায়  বলেন, দুটি অবহেলিত দ্বীপবাসীর ভালবাসার ঋণ কোন দিনও পরিশোধ করতে পারবোনা আমি। তাদের ভালবাসায় আমাকে কারাগারে রাখতে পারেনি । তিনি আরো বলেন, যতই ষড়যন্ত্র হোকনা কেন এতদাঞ্চলের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যহত থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো জীবন বাজি রেখে জনগণের সুখে-দুখে পাশে থেকে কাজ করে যাবো। তিনি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার সামগ্রীক উন্নয়ন  কার্যক্রমে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, আমি অপরাধী নয়, অপরাধ করি নাই। আমার একটাই অপরাধ এতদঞ্চালের  তথা আপামর জনসাধারণ আমাকে ভালবাসেন। এদিকে সদ্য কারামুক্ত হামিদ আযাদ এমপি মহেশখালী কুতুবদিয়াসহ কক্সবাজার জেলায় নির্ধারিত ৫দিনের সফরের  অংশ হিসেবে গতকাল সকাল ১১টায় কুতুবদিয়ার জেটি ঘাটে গণসংবর্ধনা শুরু হলে হাজার-হাজার নারী পুরুষ, চারদলীয় নেতৃবৃন্দ হামিদ আযাদ এমপিকে গণসংবর্ধনা জানান। দ্বীপের প্রতিটি হাট বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটে বিপুল সংখ্যক গেট,তোরণ,ব্যানার পেষ্টুন সাজিয়ে  চারদলীয় জোট নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, গণমান্য ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণসহ দ্বীপের লাখো জনতা ফুলেল মালা ও ফুলের তোড়া দিয়ে এই কারামুক্ত এমপিকে বরণ করে নেন। তাদের  প্রিয় নেতাকে একনজর দেখার জন্য রাস্তায় দাডিয়ে থাকেন বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার নারী পুরুষ। সদ্যকারা মুক্ত সাংসদকে  কাছে পেয়ে দ্বীপবাসী আবেগ আপ্লুত হয়ে পডেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে জেলের তাল ভেঙ্গেছি-হামিদ আযাদ এমপিকে এনেছি”, “হামিদ আযাদ এগিয়ে চল-দ্বীপবাসী তোমার সাথে”। বিশাল গাড়ী বহরটি সকাল ১১টায় কুতুবদিয়া জেটি ঘাট থেকে আরম্ভ হয়ে আলীআকবর ডেইল জেটিঘাট, শান্তিবাজার, উপজেলা সদর বড়ঘোপ বাজার,কৈয়ারবিল ইমাম আবু হানিফা একাডেমী মাদরাসা মসজিদের উদ্বোধন,কুতুব শরীফ দরবার জেয়ারত,লেমশীখালী চৌমুহনী বাজার, আল ফারুক মাদরাসা মসজিদের উদ্বোধন, ধুরুং বাজার, উত্তর ধুরুং আকবর বলী পাড়া জেটি ঘাটে গণসংযোগ করেন। এসময় বিশাল এ গাড়ী বহরে হামিদ আযাদ এমপির সাথে ছিলেন উপজেলা বিএনপির নেতা নাসির উদ্দিন হায়দার, সাবেক চেয়ারম্যান আসম শাহরিয়ার চৌধুরী, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান সিরাজ দৌল্লাহ, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, কক্সবাজার জেলা জামায়াতের  প্রচার সেক্রেটারী আবু হেনা মোস্তফা কামাল, কুতুবদিয়া প্রেসক্লাব সেক্রেটারী সাংবাদিক হাছান কুতুবী, উপজেলা জামায়াত  আমীর  মাওলানা আমান উল্লাহ,  সেক্রেটারী মাষ্টার ইব্রাহীম কুতুবী, কুতুবদিয়া কলেজ অধ্যক্ষ এএম মান্নান, অধ্যক্ষ  মাওলানা আবু মুছা, মাওলানা নুরুজ্জামান হেলালী, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, প্রধান শিক্ষক শুক্কুর আলম আজাদ, এড.সেলিম উল্লাহ, মহেশখালীর জামায়াত আমীর মো: জাকের হোসেন, কেন্দ্রীয় কালি মন্দির সভাপতি বাবু সুধীর কান্তি শীল, হিন্দু সম্প্রদায়ের নেতা বিশ্ব নাথ, বিমল কান্তি শীল, ডা: হিমাংসু শীল, রমল দাশ, উপজেলা শিবির সভাপতি আমির হোছাইন সহ প্রতিটি ইউনিয়নের মেম্বার, জামায়াত সভাপতি-সেক্রেটারীসহ এলাকার  লক্ষাধিক জনতা।  পরে তিনি ধুরুংবাজারে ফিশিং বোট মালিক সোসাইটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও রাতে কুতুবদিয়া টেকনিক্যাল কলেজ’র গর্ভানিং বডির সভায় যোগদান করেন।

Post a Comment

0 Comments