Advertisement

উখিয়ায় নবদম্পতির উপর হামলা


কায়সার হামিদ মানিক
উখিয়ায় বিয়ে করতে না পেরে নববধু ও স্বামীকে মারধর করেছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে,গত ২৩মার্চ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধ্যম ফাঁড়ির বিল গ্রামে।

জানা গেছে,ওই গ্রামের জসিম উদ্দিনের সাথে ছমিরা ইয়াছমিনের বিয়ে হয় গত মাস খানেক পূর্বে। বিয়ের পর থেকে একই এলাকার কামাল হোসেন ছমিরাকে নানা ভাবে উত্তক্ত্য করতো। এ নিয়ে গ্রাম্য পর্যায়ে শালিস দেওয়ার অজুহাতে কামাল হোসেন সহ তার সাঙ্গপাঙ্গরা গত ২৩মার্চ দুপুরে বাড়িতে গিয়ে অর্তকিত হামলা চালিয়ে স্বামী-স্ত্রীকে আহত করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় দুর্বৃত্তরা মোবাইল সেট,স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে শালিস কারক আওয়ামীলীগ নেতা এম এ মনজুর জানান,দুর্বৃত্তরা তার শালিস না মেনে বাড়িতে হামলা চালায়। এ ব্যাপারে জসিম বাদী হয়ে মামলার প্রক্রিয়া চালাচ্ছেন।

Post a Comment

0 Comments