Advertisement

টেকনাফ শাহপরীরদ্বীপে বসতবাড়িতে আগুন লেগে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


আয়াজ মাহমুদ রনি ,টেকনাফ 
টেকনাফ শাহপরীর দ্বীপে বসত বাড়িতে আগুন লেগে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । উক্ত বাড়ির মালিক শাহপরীরদ্বীপ পশ্চিম উত্তর পাড়া মোজাহের পুত্র  আবদুল্লাহ ও জাফরের বাড়ি বলে জানা যায় । গত ২৫শে মার্চ সকাল ৯ ঘটিকার সময়  রান্না ঘর থেকে আগুন লেগে বাড়িটি আগুনে পুড়ে যায় বলে পারিবারিক সূত্রে জানা যায়। 
গত ২মাস আগে মোজাহের মিয়ার ছোট পুত্রের জন্য নতুন বউ বাড়িতে আনলে শাশুর বাড়ি থেকে দেওয়া আসবাব পত্র গুলো সহ ৫ভরি স্বর্ণ অলংকার নগদ ৮০হাজার টাকা সহ ২টি বাড়ি এক সাথে পুড়ে  ছাই হয়ে যাই বলে সরেজমিনে জানা যায় । বাড়ির মালিক মোজাহের মিয়া জানান আমার পরিবারের শেষ সম্বল গুলো আগুনে ছাই হয়ে যায় । এমনকি এ বছর তরমুজ চাষ করে যা টাকা পেয়েছি তা ও আগুনে পুড়ে যায় । মোজাহের মিয়ার দূর্দিনে সাহায্যের হাত বাড়াতে সরকারের কাছে অনুরোধ  জানান । 

Post a Comment

0 Comments