Advertisement

কক্সবাজারে পুজা কমিটির সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় সভাপতি

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন
বহনকারী একটি রাষ্ট্র। স্বাধীন সার্বভৌমত্ব এদেশে সকল সম্প্রদায়ের মত সম অধিকার পাওয়ার অধিকার রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের। কিন্তু সে অধিকার থেকে আমরা বারবার পিছিয়ে পড়ছি। তাই অধিকার আদায়ের জন্য হিন্দু সম্প্রদায়ের লোকদের ঐক্যবদ্ধতার মাধ্যমে আন্দোলন করতে হবে। তিনি ৩০ মার্চ সকালে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের ৬ এপ্রিলের আহুত কেন্দ্রীয় সম্মেলন সফল করতে কক্সবাজার জেলা পুজা উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল শর্মা’র পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন রতন দাশ, রাজ বিহারী দাশ, অধ্যাপক অজিত দাশ, উদয় শংকর পাল মিঠু, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, এম.আর চৌধুরী, এডভোকেট প্রতিভা দাশ, দ্বীপ্তি শর্মা, সাংবাদিক দীপক শর্মা দীপু, দীপক দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম।

Post a Comment

0 Comments