মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:
ঈদগড় আলীক্ষ্যংয়ে জীপ দূর্ঘটনায় আহত হয়েছে ১০ জন। ৩০ মার্চ বিকেল ৫ টায় চালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগড় বাজার থেকে যাত্রী নিয়ে একটি জীপ গাড়ি শুক্রবার বিকেলে আলীক্ষ্যং যাচ্ছিল। গাড়িটি আলীক্ষ্যং পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারালে দূর্ঘটনার সম্মুখীন হয়। এতে চালক মানিক, হেলপার ফারুক ও মহিলা যাত্রী সহ ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসার পর বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

0 Comments