মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগড় রেঞ্জের আওতাধীন বত্তাঘোনা বনাঞ্চল থেকে মাদার ট্রি গর্জন সহ ১০ টি বৃহৎ আকারের গাছ কর্তন করা হয়েছে। ২৯ মার্চ গভীর রাতে সংঘবদ্ধ কাঠ পাচারকারীরা এ ঘটনা ঘটায়। কর্তনকৃত গাছের কিছু অংশ পাহাড়ী পথ দিয়ে ট্রাক যোগে ডুলাহাজারা এবং অংশ সড়ক পথে জীপ যোগে ঈদগাঁওর দিকে নিয়ে যাওয়া হয়। এ ক্ষেত্রে বন বিভাগের ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, স্থানীয় বন বিভাগের আপনজনের লিষ্টে থাকা ভিলিজার নামধারী দূর্বৃত্তদের সহযোগিতায় গাছ গুলো কাটা হয়। এ ব্যাপারে ঈদগড় বিট কর্মকর্তা আবদুল কুদ্দুছের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ছুটিতে রয়েছেন বলে জানান। কর্তনকৃত গাছের আনুমানিক পরিমাণ ২শ ঘনফুট হতে পারে বলে জানান প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা।

0 Comments