Advertisement

চকরিয়া ই-বাইক টমটম মালিক সমবায় সমিতির নির্বাচনী তফসীল


ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়া উপজেলা ই-বাইক টমটম মালিক সমবায় সমিতি লি: (রেজি:নং ১৫৬৫) এর নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ১জন, সহসভাপতি
১জন,সম্পাদক ১জন, কোষাধ্যক্ষ ১জন ও ৫জন সদস্য পদে নির্বাচন করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী সমবায় অফিসার মো: আমির হোসেন জানান, চকরিয়া উপজেলা ই-বাইক টমটম মালিক সমবায় সমিতি লি: (রেজি: নং ১৫৬৫) এর নির্বাচন ২৮এপ্রিল’১২ইং অনুষ্টিত হবে। এ উপলক্ষে, মনোনয়নপত্র সরবরাহ ২৯মার্চ ও ১এপ্রিল সকাল ১০টায় থেকে বিকাল ৫টা। মনোনয়নপত্র দাখিল ২এপ্রিল সকাল ১০টায় থেকে বিকাল ৫টা। মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ ৩এপ্রিল বিকাল ৩টা। মনোনয়নপত্র বাতিল বিষয়ে আপত্তি কিংবা বাতিলকৃত প্রার্থীর আপিল আবেদন দাখিল ৪ ও ৫ এপ্রিল অফিস চলাকালীন সময় জেলা সমাবায় কার্যালয়।  আপীল আবেদন শুনানী গ্রহণ ও সিদ্ধান্ত প্রদান ৮ এপ্রিল হইতে ১০এপ্রিল অফিস চলাকালীন সময় জেলা সমাবায় কার্যালয়। প্রার্থীতা প্রত্যাহার ১২এপ্রিল বেলা ১১টায় থেকে বিকাল ৫টা উপজেলা সমবায় কার্যালয়। বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ও চুড়ান্ত তালিকা প্রকাশ ১৫এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৩টা  ও ভোট গ্রহণ ২৮এপ্রিল’১২ইং সমিতি কার্যালয় থানা সেন্টার।

Post a Comment

0 Comments