Advertisement

উখিয়ায় পিতাকে মারধর করে ছাত্রী অপহরণ


বেলাল আজাদ
উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীর পিতাকে মারধর করে দিন দুপুরে ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত ২৩ মার্চ সকাল
সাড়ে ৭টায় জালিয়া পালং ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া গ্রামের বদিউল আলমের কন্যা সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী (সঙ্গত কারণে নাম প্রকাশ করা হল না, বয়স-১৩ বছর) কে দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ ইসলামের লম্পট পুত্র ৩ সন্তানের জনক সাহাব উদ্দীন (৩০) বিভিন্ন ভাবে উত্যক্ত ও যৌন নিপীড়ন করিয়া আসছিল। এ বিষয়ে উক্ত ছাত্রীর পিতা বেশ কয়েকবার স্থানীয় ভাবে শালিশ বিচার দায়ের ও বিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করেছিলেন। সর্বশেষ ঘটনার দিন গত ২৩ মার্চ সকাল সাড়ে ৭টায় উক্ত ছাত্রী তার পিতা সহ পার্শ্ববর্তী সোনাইছড়ি গ্রামের জনৈক আত্মীয়ের বাসা থেকে বেড়িয়ে আসার সময় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত ভাবে সিএনজি টেক্সী নিয়ে উক্ত ছাত্রীকে অপহরণের চেষ্টা করলে তার পিতা বৃদ্ধ বদিউল আলম বাঁধা দিলে সন্ত্রাসী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের  উক্ত সোনারপাড়া গ্রামের মোঃ ইসলামের পুত্র সাহাব উদ্দীন (৩০), আক্তার হোছন (২৭),  মৃত আলী আকবরের পুত্র মোঃ ইসলাম (৫০), নুরুল ইসলামের পুত্র নুরুল আবছার (২৩) ও সোনাইছড়ি গ্রামের ছমি উদ্দীনের পুত্র জসীম উদ্দীন (২২) ছাত্রী পিতাকে মারধর করে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় অপহরণের শিকার ছাত্রীর বড় ভাই মৌলভী আবদুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় ৫জনকে আসামী করে  মামলা দায়ের করেছেন।

Post a Comment

0 Comments