জাহাঙ্গীর আলম
টেকনাফের হোয়াইক্যংয়ের গহীন বনে গাছ চোরের দল সামাজিক বনায়নের গাছ চুরির ঘটনায় বাধা দিতে গেলে বন কর্মীদের সাথে গাছ চোরদের গুলি বিনিময়ের খবর পাওয়া
গেছে।
জানা যায়, গতকাল ২৫ মার্চ সকাল ১১টার দিকে হোয়াইক্যংয়ের গহীন বনের কৈ খালী নামক পাহাড়ে ২০০৬-০৭ সালে সৃজিত সামাজিক বনায়নের গাছ চুরির খবর পেয়ে হোয়াইক্যং বিট অফিসার আনোয়ার হোসাইনের নেতৃত্বে একদল বন কর্মী ঘটনাস্থলে গেলে গাছ চোরের দল টের পেয়ে বনকর্মীদের ধাওয়া করে। এক পর্যায়ে বিট অফিসার পাহাড়ের গর্তে পড়ে আহত হলে বন কর্মীরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি বর্ষণ করে। গাছ চোরের দলও পাল্টা গুলি বর্ষণ করতে করতে বন কর্মীদের সাথে টিকতে না পেরে পালিয়ে যায়।
হোয়াইক্যং বিট কর্মকর্তা জানান, ওই ঘটনায় তিনি কোমরে প্রচন্ড ব্যাথা পান।

0 Comments