Advertisement

মেরিন ড্রাইভ পরিদর্শনে যোগাযোগ মন্ত্রী

কক্স বাংলা ডটকম
কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিনড্রাইভ সড়ক পরিদর্শন করছেন মহাজোট সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় মন্ত্রীকে সড়কের
বিভিন্ন পয়েন্টে ঢেউয়ের আঘাতে ভেঙ্গে যাওয়া অংশ পরিদর্শন এবং মেরিনড্রাইভ সড়কের বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন কক্সবাজারস্থ মেরিন ড্রাইভ সড়ক প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্চিনিয়ারিং কোরের ১৭ ইসিবি এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল জুলফিকার। ১৯৯৪ সালের জানুয়ারীতে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের কাজ শুরু করে সেনাবাহিনী। এর মধ্যে ১ম পর্যায়ের ২৪ কি:মি: কাজ শেষ হয়েছে। এখন ২য় পর্যায়ের আরও ২৪ কি:মিটারের কাজ চলছে। মেরিন ড্রাইভ পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক জয়নুল বারী ও পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরসহ সামরিক-বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Post a Comment

0 Comments