Advertisement

টেকনাফে অস্ত্রসহ দুই জন আটক গুলিবিদ্ধ ২


কায়ছার পারভেজ চৌধুরী
টেকনাফে অস্ত্র ব্যবসায়ীর গুলিতে ২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে পুলিশ অস্ত্রসহ ২ জড়িতকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার মহেশখালী মুহুরীঘোনা
পানিরছড়ার এলাকার সাহাব মিয়ার পুত্র বেলাল হোসেন ও একই এলাকার আনজু মিয়ার পুত্র রবি আলম দীর্ঘদিন ধরে টেকনাফ সাবরাং ইউনিয়নের ডেইল পাড়ায় অবস্থান করে দেশে তৈরি অস্ত্র বেচাকেনা করে আসছিল। গত ১১ মার্চ রাত ১০ টায় স্থানীয় মো. আলমের পুত্র আবুল হোসেন ও মো. ইউসুফের পুত্র মো. ইলিয়াছের সঙ্গে টাকা পাওনা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বেলাল হোসেন ও রবি আলম তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে দুজনই গুলিবিদ্ধ হয় এবং গুলির শব্দে এলাকার লোকজন বেরিয়ে তাদের ধরে পুলিশে খবর দেয়। এদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিক টেকনাফ থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ধৃতদের থানায় নিয়ে আসে।

Post a Comment

0 Comments