Advertisement

মহেশখালী চ্যানেলে জলদস্যুদের গুলিতে ২ নৌ শ্রমিক আহত


মহেশখালী প্রতিনিধি
মহেশখালীতে  জলদস্যুর গুলিতে ২ ট্রলার শ্রমিক  গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

সুত্রে জানা যায়, গত ১২ মার্চ সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। এতে আহত হোয়ানক মোহরাকাটার উকিল আহমদের পুত্র গিয়াস উদ্দিন (২০) ও জাবের আহমদের পুত্র সাবের আহমদ (৫০)। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গিয়াস উদ্দিন জানান, চিহ্নিত জলদস্যু মোহাম্মদ শাহ ঘোনার কালাজাহাঙ্গীর, টুইট্ট্যার এর নেতৃত্বে কোহেলিয়া নদীতে লাল পতাকা উত্তোলন করে বিভিন্ন প্রতিট্রলার থেকে এক হাজার টাকা করে জলদস্যু ভাতা আদায় করে। তারা লাল পতাকা প্রদর্শন করার পর তা অমান্য করায় গুলি চালিয়ে আমাদের আহত করে।
এ ব্যাপারে মহেশখালী থানার পরিদশক (তদন্ত) নাছির উদ্দীন  ঘটনাটি শুনেছে উল্লেখ করে বলেন অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments