মোবারক উদ্দিন নয়ন
কক্সবাজার সকলের নিকট পর্যটন নগরী হিসেবে পরিচিত। প্রায় লক্ষাধিক মানুষের বসবাস এই শহরে। যেখানে গড়ে ওঠছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অসংখ্য
নানামুখী স্থাপনা। তবে এ সবের নেই কোন যথাযথ ব্যবস্থাপনা। যত্রতত্র এসব স্থাপনা গড়ে উঠায় বিপর্যস্ত হচ্ছে পরিবেশের স্বাভাবিক প্রক্রিয়া। শহরের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মত গড়ে উঠা হোটেল ও রেস্তোঁরার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ইচ্ছামত খোলা স্থানে। যা পঁচে-গলে দুর্গন্ধ সৃষ্টি করে জন্ম দিচ্ছে মশা-মাছির। তাছাড়া শহরের অধিকাংশ খোলা ড্রেনেজ ব্যবস্থা ও মশার উপদ্রব বৃদ্ধির জন্য দায়ী। শহরবাসী জানায়, বর্তমানে মশা এতই বেড়ে গেছে যে, মশার জন্য দিন রাত যেন একই অবস্থা। দিনে একটু কম হলেও সন্ধ্যা থেকে মশার জ্বালায় মানুষ অতিষ্ট হয়ে পড়ে। মশার কয়েল ব্যবহার করেও মশার কামড় থেকে বাঁচা যাচ্ছে না বলে শহরবাসী জানায়। শহরবাসী আরো জানায়, মশার কামড়ে মানুষের শরীরে নানা রোগের সৃষ্টি হচ্ছে। এসব কারণে আক্রান্ত হচ্ছে অসংখ্য শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত। এতসবের পরেও পৌরসভার পক্ষ থেকে যথাযথ কোন উদ্যোগ না নেয়ায় শহরবাসী হতাশায় ভোগছে।

0 Comments