Advertisement

হ্নীলায় পৈত্রিক সম্পত্তি অপদখলে ভূয়া ওয়ারিশ

আমিনুল ইসলাম
টেকনাফের হ্নীলায় পৈত্রিক সম্পত্তি ভোগ-দখল করতে ভূঁয়া ওয়ারিশ সাজানোর অপচেষ্টায় পরিবার ও

সচেতনমহলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে ২ ইউনিয়নের প্রদত্ত জম্ম সনদে ভিন্নতা দেখা দেওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
অভিযোগে জানাযায়- সমপ্রতি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকার মৃত উমর আলী প্রকাশ দুবাবই ওয়ালার ৪ প্রবাসী পুত্র আব্দুর রহমান,আব্দুর রহিম, আব্দুল হাকিম, আব্দু শুক্কুরের মধ্যে সম্পত্তি নিয়ে চক্রানত্দ শুরম্ন হয়েছে। আব্দু শুক্কুরের সনত্দান-সন্তুতি না থাকায় আব্দুল হাকিম জমি-জমা কেনার জন্য তার কাছে টাকা পাঠায় । এ সুযোগে আব্দু শুক্কুর স্ত্রীর কু-পরামর্শে ঐ জমি নিজের নামে কিনে নেয় । এতে আব্দুল হাকিম কোন আপত্তি না করলেও ছোট ভাইয়ের স্ত্রী হালিমা খাতুন এ সম্পত্তি ভোগ করার জন্য কৌশলে হোয়াইক্যং ইউনিয়নের পূর্বর্ সাতঘরিয়া পাড়ার খুইল্যামিয়া ও মৃত ছকিনা খাতুনের পুত্র মোহাম্মদ ইব্রাহীম,ইমাম হোসেন নামের ২ বোনের ছেলেকে ঘরে এনে লালন-পালন শুরম্ন করেছে। তাদের নিজ পুত্র সাজিয়ে সম্পত্তি দখলের জন্য পাঁয়তারা করছে। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ প্রদত্ত জন্ম সনদে এর সত্যতা থাকলেও আর্শ্চযের বিষয় হল-হ্নীলা ইউনিয়ন পরিষদ প্রদত্ত জন্ম সনদে আব্দু শুক্কুর ও হালিমা খাতুনের পুত্র ইব্রাহীম ও আব্দুলস্নাহ
হওয়ায় পরিবার ও জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আবদুল হাকিমের পুত্র মোঃ ইব্রাহীমকে সম্পত্তি দাবী করায় ভাড়াটে দিয়ে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেয় বলে জানায়।

Post a Comment

0 Comments