Advertisement

শিক্ষিত প্রজন্মই পারে ডিজিটাল দেশ গড়তে - প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী

শিরিন জান্নাত
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী সবুজবাগ প্রাক্তণ ছাত্র সংসদের পূর্ণমিলন ও সম্বর্ধনা অনুষ্ঠানে
সংবর্ধিত প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন,তথ্য প্রযুক্তির এ যোগে নতুন প্রজম্মকে আধুনিক শিক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন- মহাজোট সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে একটি মহল দেশে অযুক্তিক ভাবে কর্মসূচী দিয়ে জনসাধারনের স্বাভাবিক জীবন যাত্রায় বাঁধা গ্রস্থ করছে। তিনি সবাইকে মহাজোটের সমস্ত উন্নয়নকাজে সহযোগীতার করার জন্য অনুরোধ জানান।
২ ফেরু্রয়ারী সকাল ১১ টায় চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয়ের মাঠে অধ্যক্ষ মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন । মাওলানা বজল আহমদের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউ করিম, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক এইচ টি এম রাজা মিয়া, চৗফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলম, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিব উল্লাহ,আবুল কালাম,মাঈনুদ্দিন,মঞ্জুর আলম,খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের। সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে সংবর্ধিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করেন, মোঃ ইসকান্দার,নেজাম উদ্দিন শাওন,তানজিদ ওয়াহিদ লোটাস,শাহজাহান মনির ও আব্বাস উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শারিরীক কসরত প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো পরিবেশিত হয়।

Post a Comment

0 Comments