Advertisement

সাংবাদিক দম্পতি হত্যার প্রতিবাদে মহেশখালীর সাংবাদিকদের শোক র‌্যালী ও প্রতিবাদ সভা

মোহাম্মদ আবুতাহের
মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম সরওয়ার সাগর ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে গতকাল সকাল
১০ টায় মহেশখালী উপজেলা প্রাঙ্গঁন থেকে এক শোকর‌্যালী বের হয়ে গোরকঘাটা বাজার ,ডাক বাংলো, আদালত রোড প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালী শেষে মহেশখালীর অস্থায়ী প্রেসক্লাব কার্যালয়ে আমার দেশ প্রতিনিধি মকছুদুর রহমানের কোরান তেলোয়াত এর মধ্যে দিয়ে এফএনএস প্রতিনিধি সাংবাদিক আবুল বশর পারভেজের সভাপতিত্বে দৈনিক ককসবাজার বাণী মহেশখালী প্রতিনিধি মোহাম্মদ আবুতাহের এর পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা: নুরুল আমিন ,কেজি এন্ড ফ্রি ক্যাডেট উপাধ্যক্ষ হারুনুর রশিদ, প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মাও: শামসুল আলম জিহাদী, কুতুবজুম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম রমজান আলী,আব্দুল মাবুদ চৌ: উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল ভট্টাচ্যার্য, আব্দুল খালেক। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সৈকত প্রতিনিধি আব্দু রশিদ, দৈনন্দিন প্রতিনিধি ডা: মৌ: রুহুল কাদের, দৈনিক বাংলার গৌরব সিরাজুল হক সিরাজ, সমুদ্র কণ্ঠ প্রতিনিধি এম বশির উল্লাহ, কক্সবাজার বার্তার হারুনুর রশিদ, সমুদ্র বার্তা প্রতিনিধি এম ছালামত উল্লাহ সহ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোছাইান, বাংলাদেশ ইসলামী ঐক্য জোট জেলা সভাপতি জে এইচ এম ইউনুচ সহ  রাজনৈতিক,পেশাজীবি, শ্রমজীবি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের  শিক্ষকরা অংশগ্রহন করেন।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে সাগর ও রুনির নৃংশস হত্যার খুনিদের গ্রেফতার পূর্বক ফাসি চাই, নচেৎ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

Post a Comment

0 Comments