Advertisement

চ্যালেঞ্জ অব দ্যা সেন্টমার্টিন চ্যানেল সুইমিং এর সংবাদ সম্মেলন আজ


বার্তা পরিবেশক
স্পোর্টস ভিশন লিঃ, এটিএন বাংলা, বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং নেচার এ্যাডভেঞ্চার ক্লাব-এর যৌথ উদ্যোগে ৩য় বারের মত “চ্যালেঞ্জ অব দ্যা সেন্টমার্টিন চ্যানেল
সুইমিং-২০১২” অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইভেন্টটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ ১৬ ফেব্রুয়ারী, হোটেল শৈবাল, বিকাল ৩.৪৫ ঘটিকায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনীর প্রধান ও সভাপতি এবং  বাংলাদেশ সুইমিং ফেডারেশন এর ভাইস এ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, (এনডি), এনডিসি, পিএসসি। সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত ১০ (দশ) জন সাতাঁরু উক্ত চ্যালেঞ্জিং ইভেন্টে অংশ নেবেন। এটিএন বাংলা ইভেন্টটির উদ্বোধনী থেকে সমাপনীসহ পুরো আয়োজন ধারণ ও প্রচার করবে।
আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. অনুপম হোসেন।

Post a Comment

0 Comments