Advertisement

জেলা এড্ভোকেট ক্লার্ক সমিতির বার্ষিক সভা


বেলাল আজাদ
কক্সবাজার জেলার বৃহত্তর পেশাজীবী সংগঠন জেলা এড্ভোকেট ক্লার্ক সমিতির এক বার্ষিক সাধারণ সভা গতকাল ১৫ফেব্র“য়ারী বিকাল ৩টায় সংগঠনের মিলনায়তনে অনুষ্ঠিত
হয়। সমিতির সভাপতি মনোরঞ্জন শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তুহিনের সঞ্চালনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এড্ভোকেট আখতার উদ্দীন হেলালী।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড্ভোকেট আমজাদ হোছেন, সাধারণ সম্পাদক এড্ভোকেট আ.জ.ম মঈন উদ্দীন, জেলা এড্ভোকেট ক্লার্ক সমিতির সাবেক সভাপতি যথাক্রমে-মনিরুল আলম চৌধুরী, কামাল উদ্দীন চৌধুরী, মনমত বড়–য়া, দৈনিক কক্সবাজারবাণীর আদালত প্রতিবেদক এড্ভোকেট ক্লার্ক বেলাল আজাদ, দৈনিক আপন কন্ঠের আদালত প্রতিবেদক এড্ভোকেট ক্লার্ক হাফেজ আহমদ জিসান, জেলা এড্ভোকেট ক্লার্ক সমিতির চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হানিফ, সিনিয়র এড্ভোকেট ক্লার্ক রশিদ আহমদ হুমায়ুন ও মোজাম্মেল হক সহ কয়েক শতাধিক এড্ভোকেট ক্লার্ক। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন এড্ভোকেট ক্লার্ক মোহাম্মদ নুরুল ইসলাম, বক্তব্য রাখেন এড্ভোকেট ক্লার্ক জমির হোছন, ছৈয়দুল কাদের, মনোরঞ্জন শীল, স্বপন কুমার ভট্টাচার্য্য প্রমুখ। উক্ত সভায় নিরীক্ষা কমিটির সদস্য স্বপন কুমার ভট্টাচার্য্য বার্ষিক প্রতিবেদন দাখিল করেন, সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো: তুহিন, গঠনতন্ত্র সংশোধনী বিষয়ে আলোচনা করেন নিরীক্ষা কমিটির সদস্য মনমত বড়–য়া। উল্লেখ্য আগামী ১৮ ফেব্র“য়ারী জেলা এড্ভোকেট ক্লার্ক সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সমিতির ১৫টি পদে ৩০ জন প্রার্থী দু’প্যানেলে প্রতিদ্বন্দিতা করছেন এবং প্রায় সাড়ে ৪শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Post a Comment

0 Comments