বার্তা পরিবেশক
রামু’র বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোজাফ্ফর আহমদ কোম্পানী গত ২৭ জানুয়ারী সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয়
মানবাধিকার সোসাইটি কর্তৃক আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় স্বর্ণপদকে ভুষিত হন। এবং ২৯ জানুয়ারী জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ পেট্রিয়টিক ইয়ুথ ফোরাম এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “আমরা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান” এর যৌথ আয়োজনে “কার্যকর জাতীয় সংসদ ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠানে দেশপ্রেমিক সম্মাননায় ভূষিত হন। এর আগে বাংলাদেশ কালচারাল একাডেমী স্বাধীনতা দিবস গোল্ড মেডেল ও রামুসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে সমাজসেবার জন্য সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি রামু উপজেলার রামু কলেজ গেইটস্থ সাতঘরিয়া পাড়ার আলহাজ্ব গোলাম কবির মাষ্টারের সুযোগ্য সন্তান মোজাফ্ফর আহমদ কোম্পানী।

0 Comments