নুরুল আমিন সিদ্দিক
প্রযুক্তি পাল্টিয়ে দিয়েছে রিক্সার চিরাচরিত নিয়ম। এখন আর মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে না। মারতে হচ্ছে না প্যাডেল। দু’জন যাত্রী আগের মত পিছনে
বসিয়ে রিক্সাচালক সামনে আরামছে বসে শুধু সুইচ টিপলেই যাত্রী পৌঁছে যাচ্ছে গন্তব্যে। যদি কোন সৌভাগ্যবান যাত্রীর রিক্সা চালক একটু কম বয়সী কিংবা রসিক মনের হলে তো কথাই নেই। শুনতে পারবেন বাছপান কি মোহাব্বতসহ হরেক হৃদয় জোড়ানো গান।
গতকাল ও এর আগের দিন পর্যটন শহর কক্সবাজার সমুদ্র সৈকত ও কলেজ গেইটে দেখা গেছে এ দৃশ্যের বাস্তবতা। দুপুরে সরকার মহিলা কলেজ ছুটি হলে দু’বান্ধবী উঠেন রিক্সায়। চালক তাদের সাদর সম্ভাষন জানিয়ে টিপ দেয় সুইচ। মুহুর্তেই চলতেই শুরু করে গাড়ি। বিনা প্যাডেলে গাড়ি চলায় চালকের মুখ ফসকে হিন্দি গান বেরিয়ে পরলে পথচারিরা বলাবলি করেন প্রযুক্তি আমাদের আরও কিছু দেখাবে।

0 Comments