Advertisement

উখিয়ায় ভন্ড সাধুর চাঁদা বানিজ্যঃ ভূঁয়া রশিদ বই উদ্ধার


কায়সার হামিদ মানিক , উখিয়া
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা শীল পাড়া গ্রামে উড়ে এসে জুড়ে বসা এক ভন্ড সাধুর অশ্লিলতা, অনৈতিক কার্যকলাপ ও বিভিন্ন পূঁজা
পর্বনের নাম ভাঙ্গিয়ে ধারাবাহিক চাদাবাজীতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার কাছ থেকে উদ্ধার করা ভূয়া রশিদ বই সহ এলাকাবাসী গতকাল ৯ ফেব্র“য়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া থানায় পৃথক অভিযোগ করেছে।
রুমখা দক্ষিণ পাড়ার সমাজ উন্নয়ন কমিটির সভাপতি অনিল শীল ও সাধারণ সম্পাদক সোনাধন শর্মা স্বাক্ষরিত অভিযোগে জানা গেছে কক্সবাজার জেলার চৌফলদন্ডি গ্রামের মৃত রমনি মোহন শীলের পুত্র ফনী শীল (৫৫) প্রকাশ নিত্যানন্দ ঘোস্যমি ওরফে নিত্যানন্দ ব্রম্রচারী ওরফে নিত্যানন্দ সাধু পরিচয় দিয়ে শীল পাড়া গ্রামে ভাড়া বাসায় আশ্রয় নেয় গত ৫/৬ বৎসর পূর্বে। এলাকাবাসীর অভিযোগ সে ধর্মীয় গীতা স্কুলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন এলাকার থেকে যুবতি মেয়ে সংগ্রহ করে অনৈতিক কার্যকলাপে বাধ্য করে। এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী তাকে অবাঞ্চিত ঘোষনা করে। সম্প্রতি উক্ত ভন্ডসাধু নিজেকে দক্ষিণ পাড়ার সমাজ কমিটির সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন নামে বেনামে ভূয়া রশিদ বই ব্যবহার করে ধর্মীয় উৎসবের নামে গনহারে চাদা আদায় করে আসছে। ইতি পূর্বে উক্ত ভন্ডসাধু শুভ ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষ্যে সার্বজনিন শ্রী শ্রী গীতাযজ্ঞ ও বাল্যভোজন, শুভ উত্তরায়ন তিথি উপলক্ষে চাঁদা আদায় করে। এছাড়া সে নিজেকে বৈদ্য, গনক, সাধু পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে অভিনব প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। যার ফলে এলাকায় স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার গ্রামবাসী চাদা আদায় কালে তার নিকট বেশকয়েকটি রশিদ বই উদ্ধার করে।
স্থানীয় মেম্বার স্বপন শর্মা রনী অভিযোগ করে বলেন উক্ত ভন্ড প্রতারকের অনৈতিক অশ্লিলতার কারণে এলাকার সামাজিক অবস্থার নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন।

Post a Comment

0 Comments