Advertisement

টেকনাফে আদম পাচার নিয়ে লংকাকান্ড ঃ বসত বাড়ী ও মহিলাদের উপর হামলা


আমিনুল ইসলাম,টেকনাফ।
টেকনাফের শাহপরীরদ্বীপে আদম পাচারে বাঁধা দেয়ার জের ধরে প্রভাবশালী একটি সিন্ডিকেট চক্র প্রকাশ্য দিন-দুপুরে বসত বাড়ীতে তান্ডব চালিয়ে ভাংচুর,
ব্যাপক মারধর করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ৯ ফেব্র“য়ারী সকাল ১১টায় স্থানীয় মিস্ত্রী পাড়া এলাকার বাসিন্দা মৃত নুর মোহাম্মদের স্ত্রী নুর বাহারের বসত বাড়ীতে এ তান্ডব চালায় বলে জানা গেছে। এ ব্যাপারে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়- চলতি সপ্তাহে আদম পাচারকারী জলদস্যুরা কক্সবাজারের জনৈক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার বঙ্গোপসাগর থেকে অপহরণ করে শাহপরীরদ্বীপে নিয়ে আসে। উক্ত ট্রলারে করে আদম পাচারকারী চক্র মালয়েশিয়ায় আদম পাচারের প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে গত ৭ ফেব্র“য়ারী রাতে মালিক স্থানীয় লোকজনের সহায়তায় ট্রলারটি উদ্ধার করে নিয়ে যায়। এমতাবস্থায় জড়ো হওয়া মালয়েশিয়া যাত্রাকারী স্থানীয় ও রোহিঙ্গা নাগরিকদের আরেকটি ট্রলারে করে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে রওনা দেয়। অবশ্যই বিজিবি সাগরে অভিযান চালিয়ে সাগরে অভিযান চালিয়ে ট্রলারসহ ৬জন কে আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সিন্ডিকেট নেতারা স্থানীয় লোকজনদেরকে নানানভাবে হুমকি দেয়। চুরি করা ট্রলার উদ্ধারে সহায়তা করে মালয়েশিয়া আদম পাচারে বিভিন্ন সংবাদ প্রশাসনকে জানান ও ঘটনায় ক্ষুদ্ধ হয়ে সিন্ডিকেট সদস্যরা পরিকল্পিতভাবে বসত বাড়ীতে ব্যাপক তান্ডব চালায় বলে জানান। এ সময় দা, কিরিচ, লাঠি হাতে সশস্ত্র সন্ত্রাসীরা মৃত সোলতান আহমদের বাড়ীর একাংশ ভাংচুর করে এবং নুর বাহারের বসত বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়। এতে বাঁধা দিলে বাড়ীতে থাকা মহিলাদের উপর নির্মম নির্যাতন চালায়। চুল ধরে টেনে ঘিল ঘুষি ও লাঠির আঘাতে আহত হয় এক বৃদ্ধাসহ ৪ মহিলা। তারা হলো নুর বাহার (৪০), অর্ম জান (৪৫), মোস্তফা খাতুন (৩২), আমেনা (৩০)। আহতদের টেকনাফ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এছাড়া বাড়ীর আলমিরা ভেঙ্গে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। লিখিত অভিযোগে সিন্ডিকেট নেতা ছালেহ আহমদের পুত্র ইসমাঈল সহ ১৮ জনকে আসামী করা হয়।

Post a Comment

0 Comments