প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেছেন, দশ টাকা কেজিতে চাল, বিনে পয়সায় সারসহ পরিবর্তন ও দিন বদলের
গালভরা প্রতিশ্র“তি দিয়ে ক্ষমতায় এসে এখন তারা ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া এদেশে কোন নির্বাচন হলে জাতি তা মানবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের শান্তি প্রিয় স্বাধীনতা প্রেমী মানুষ দেরিতে হলেও গণপ্রতিরোধ গড়ে তুলে দেশি-বিদেশি আগ্রাসনকে অবশ্যই প্রতিহত করবে। তিনি বলেন, আওয়ামীলীগ একটি অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী সরকার। আইনের শাসন ওদের হাতে নিরাপদ নয়। ভিন্ন মত ও অন্যদলের প্রতি ওদের কোন শ্রদ্ধাবোধ নেই। তাই মহাজোট সরকার তত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশে রাজনৈতিক সংঘাত ডেকে এনেছে। তাদের ব্যর্থতা যত বাড়ছে সরকার ততই অসহনীয় হয়ে উঠছে। তাদের এখন একটাই এজেন্ডা, বিরোধীদলকে নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দমন করা। গতকাল শুক্রুবার সন্ধ্যা সাতটায় কলাতলী নিরিবিলি অর্কিডস্থ এমপি কাজলের নিজস্ব কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে আগামী ১২ই মার্চ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত চল চল ঢাকা চল কর্মসূচীতে অংশ গ্রহনের লক্ষ্যে এক প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কাজল উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এডঃ ফয়েজ উল্লাহ্, রামু উপজেলা বিএনপির সভাপতি আহমদুল হক চৌধুরী এম,এ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি এম, মমতাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস, এম ফৈরদাউস, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবদল নেতা কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল ইসলাম, ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার গোলাম কাদের, যুবদল নেতা সেলিম রেজা, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাশেদ আবেদীন সবুজ, প্রচার সম্পাদক সরওয়ার রোমন, রামু উপজেলা কৃষকদলের আহবায়ক টিপু সুলতান, পৌর যুবদল নেতা ফরিদুল আলম, মসউদুর রহমান মাসুদ, আজিজুল হক সোহেল, রামু উপজেলা যুবদল আহবায়ক ফোরকান আহমদ, সদর উপজেলা যুবদল আহবায়ক জাহেদুর রহমান, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদল আহবায়ক মোহাম্মদ শাহাজাহান, যুগ্ম-আহবায়ক মোজাফ্ফর আহমদ সুমন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ছব্বিক আহমদ সিকদার, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা ছাত্রদল আহবায়ক, নাছির উদ্দিন, জেলা ছাত্রদল সদস্য মোহাম্মদ ইউসূফ, মোহাম্মদ ইলিয়াছ, আইন কলেজ সভাপতি মোহাম্মদ মনির উদ্দিন, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহমদ জিয়া, পৌর যুবদল নেতা লিয়াকত আলী পারভেজ, দোলন ধর, রামু উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুল আবছার মেম্বার, কামাল উদ্দিন মেম্বার, সিটি কলেজ সাধারণ সম্পাদক সাঈফুর রহমান নয়ন, শহর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হোসাইন ইসলাম বাহাদুর, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম টিপু, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন, শহর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক কানন বড়–য়া, সহ-ক্রীড়া সম্পাদক হারুন নূর রশীদ, ছাত্রদল নেতা শাহীনুল কাদের লিমন প্রমূখ। এসময় প্রস্ততি সভায় চল চল ঢাকা চল কর্মসূচীতে অংশ গ্রহন ও জনগণকে উদ্ভুর্ধ্ব করনের লক্ষ্যে গ্রাম পর্যায়ে গণসংযোগ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

0 Comments