প্রেস বিজ্ঞপ্তি
হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে প্রশাসন কক্সবাজার সমুদ্র সৈকতের সীমানা নির্ধারণ এবং অবৈধ স্থাপনা চিহ্নিত করলেও এসব স্থাপনা উচ্ছেদ না করায় গভীর উদ্বেগ পকাশ করেছেন
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ। পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু ও সাধারণ সম্পাদক এম.ইব্রাহিম খলিল মামুন এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।
নেতৃবৃন্দ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত হাইকোর্টের নির্দেশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। একই সাথে নেতৃবৃন্দ হুশিয়ার উচ্ছারণ করে বলেন,দ্রুত হাইকোর্টের নির্দেশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে।

0 Comments