বার্তা পরিবেশক
বনায়ন পরিবেশ জীববৈচিত্র রক্ষার সাথে সামাজিক উদ্যোগ এবং সাধারণ মানুষের জীবিকায়নকে যুক্ত করে সহব্যবস্থাপনা আন্দোলনকে সকল স্তরে ছড়িয়ে দিতে হবে। নিসর্গ
নেটওয়ার্কের মাধ্যমে দেশে বিভিন্ন এলাকা জুড়ে প্রকৃতি রক্ষার সচেতনতা এবং কার্যকর কর্মসূচী মানুষের মধ্যে নতুন করে আশাবাদ গড়ে উঠেছে। হিমছড়ি সহব্যবস্থাপনা পরিষদের কাউন্সিল সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
২৩ ফেব্রুয়ারি হিমছড়িস্থ সহব্যবস্থাপনা কমিটির নির্মাণাধীন কার্যালয়ে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীর আবদুল্লাহ মোঃ মনজুরুল করিম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক কাজল তালুকদার, হিমছড়ি সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, সহ-সভাপতি প্রিয়তোষ পাল পিন্টু, সদস্য সচিব সদর বন রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি পাল, আইপ্যাক ক্লাষ্টার ডিরেক্টর গৌতম বিশ্বাস, আইপ্যাক মনিটরিং স্পেশালিষ্ট রুহুল মোহাইমেন চৌধুরী, সাইট কোঅর্ডিনেটর হানিফ খান প্রমুখ।
এস এফ নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিগত সময়ের নানান কার্যক্রম এবং সদস্য সচিবের প্রতিবেদন উপস্থাপিত করা হয়। প্রতিবেদনের উপর সদস্যরা বিভিন্ন আলোচনা করে প্রকৃতি রক্ষার আন্দোলন এবং বননির্ভর মানুষের জীবিকায়নের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপের মাধ্যমে কাউন্সিল সভা শেষ হয়ে যায়।

0 Comments