এসএম হান্নান শাহ
চকরিয়া ব্যবসায়ী সমিতি, শ্রমিক সংগঠন ও কাউন্টার এসোশিয়েশনের নেতৃত্বে শতশত ব্যবসায়ীরা অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভ শেষে
তারা গতকাল চিরিংগা পুরাতন বাসষ্টেশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাউন্টার গুলো স্ব-স্ব স্থানে ফিরে আনার দাবী জানিয়েছেন। দাবী না মানলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।
নেতৃবৃন্দরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিংগা বক্স রোডে বিভিন্ন ধরনের গাড়িতে যাত্রী উঠা নামা ও ফলের দোকানের কারণে যানজট সৃষ্টি হয়েছে। এসব যানজট উচ্ছেদ করার জন্য ২৩ ফেব্র“য়ারী প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। তারা আরো জানান, নিজস্ব জায়গার ওপর বেশ ক’টি দুরপাল্লা পরিবহনের কাউন্টার রয়েছে। বিশেষ করে ওইসব কাউন্টার গুলোতে রাত ৯টায় যাত্রী উঠা নামার কারণে কোনো যানজট সৃষ্টি হচ্ছে না। কিন্তু একটিমহলের ইন্ধনে উপজেলা প্রশাসনকে ভুল বুঝিয়ে কাউন্টার গুলো উচ্ছেদ করা হয়েছে। ওইসময় তাদের লোকজন দিয়ে কাউন্টার গুলোতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এমনকি আশেপাশের ১০/১২টি দোকানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ী সমিতি সারাদিন দোকানপাট বন্ধ রাখেন। শুক্রবার বিকেলে পুরাতন বাস ষ্টেশনে চকরিয়া ব্যবসায়ী, কাউন্টার এসোসিয়শন, শ্রমিক সংগঠনের শতশত নেতাকর্মী ও ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। নেতৃবৃন্দরা এক সংবাদ সম্মেলনে কাউন্টার গুলো স্ব-স্ব স্থানে ফিরে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান। তারা দাবি জানান, ঢাকা লাইনের দুরপাল্লার বাস কাউন্টার গুলো ও সাধারণ ব্যবসায়ীদের দোকানপাট ও অফিস গুলো খুলে দেয়ার জন্য উধর্বতন মহলের দৃষ্টি আকর্ষন করেন। তাদের দাবী না মানলে আন্দোলনের কর্মসূচীরও ডাক দেবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন, নাজেম উদ্দিন নাজু, নাজেম উদ্দিন ভূট্টো, আজিজ, সাহাব উদ্দিন, জসিম উদ্দিন, জিয়াবুল, সামসুল ইসলাম, সাইফুল ইসলাম বাবুল, শওকত হোসেন বাবুল, নুরুল আবছার ও আবু মুছা।

0 Comments