Advertisement

বদরখালী বাজারপাড়ায় জমজমাট মাদক ব্যবসা


এসএম হান্নান শাহ
চকরিয়ার বদরখালীতে প্রকাশ্য দিবালোকে চলছে মাদক ব্যবসা। আইন প্রয়োগকারী সংস্থা নিরব ভূমিকায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী উর্ধ্বতন প্রশাসনের
হস্তক্ষেপ কামনা করেছে।
এলাকাবাসী জানিয়েছে, উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাজারপাড়া এলাকায় স্থানীয় মৃত কাসিম আলীর পুত্র মকছুদ আলম, খাল কাচা পাড়ার কালাইয়া, বদইয়া, বাজারপাড়ার রুহুল কাদেরসহ নাম নাঅজানা অনেকেই তাদের বাড়িতে দিন দুপুরে প্রকাশ্যে মাদকের কারখানা খোলে আইন প্রয়োগকারী সংস্থার চোখকে ফাঁকি দিয়ে বিক্রি করে যাচ্ছে অবৈধ মাদক। মহেশখালী,মাতারবাড়ি, ধলঘাটার বিভিন্ন মাদক ব্যবসায়ী তাদের কাছ থেকে টাংকি ভর্তি মাদক নিয়ে গিয়ে ওই সমস্ত এলাকায় মাদকের আসর বসে। এছাড়াও বদরখালীর বিভিন্ন এলাকার তরুণ যুবকরা তাদের বাড়িতে গিয়ে মদ পান করে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্বক অবনতি ঘটাচ্ছে। এসব অবৈধ মাদক ব্যবসা স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান ধরে রহস্যজনক ভূমিকা পালন করছেন। ফলে এলাকার শিক্ষিত সচেতন মহল উর্ধ্বতন কর্তৃপক্ষের ত্বরিৎ হস্তক্ষেপ কামনা করেছেন। মাদক ব্যবসায়ী মকছুদ আলম গত দুই বছর পূর্বে তার বাড়ি থেকে থানা পুলিশ মাদক সহ হাতে নাতে ধরে জেলে পাঠান। জেল থেকে বের হয়ে পূণরায় শুরু করেছেন এ অবৈধ মাদক ব্যবসা। স্থানীয় ইউনিয়ন আলীগের যুগ্ম আহবায়ক নুরুল আমিন ছোট, কৃষকলীগ নেতা মাহমুদুল হকসহ একাধিক ব্যক্তি মাদক ব্যবসার সত্যতা স্বীকার করেছেন এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
 এব্যাপারে চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, মাদক ব্যবসা সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে অবশ্যই মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments