প্রেস বিজ্ঞপ্তি
এড. আবদুর রহিম ২য় বারের মত দুর্নীতি দমন কমিশন এর পাবলিক প্রসিকিউটর (পি.পি) পদে নিয়োগ পেয়েছেন।
দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় ঢাকার স্মারক নং- দুদক/আইন-৭৭/২০০৭(বিবিধ)/২১৬৬(৬৩) তারিখ- ২৪/০১/২০১২ইং এর স্মারক মূলে কমিশন এর সহকারী পরিচালক (প্রসিকিউশন) স্বাক্ষরিত এক পত্র মূলে উক্ত পদে নিয়োগ করা হয়েছে। কমিশন এর সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক কর্তৃক গত- ১৪/০২/২০১২ইং তারিখের স্বাক্ষরিত স্মারক-দুদক/সজেকা/চট্টগ্রাম-২/১৭১ নং মূলে ১৪/০২/২০১২ইং তারিখে পত্রের আলোকে উক্ত পদে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।
ইতিপূর্বে তিনি বিগত তত্ববধায়ক সরকারের আমলেও উক্ত পাবলিক প্রসিকিউটর (পি.পি) পদে সুনাম ও দক্ষতার সহিত কর্তৃপক্ষের অর্পিত দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মরহুম মোহাম্মদ কালা মিয়ার পুত্র।
তিনি সকলের দোয়া প্রার্থী।

0 Comments