সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন দক্ষিণ শাখার সভাপতি সাংবাদিক জি.এম ইদ্রিস মিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি পূর্বক গ্রেপ্তারের
প্রতিবাদে উখিয়া রিপোটার এসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশও প্রতিবাদ সভা ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যা কোটবাজার ষ্টেশন চত্বরে অনুষ্টিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিক জি.এম ইদ্রিস মিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি পূর্বক গ্রেপ্তারে সহায়তাকারী চিহ্নিত কতিপয় ব্যক্তিদের নিন্দা জানিয়ে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদান করে জি.এম ইদ্রিস মিয়াকে মিথ্যা মামলা থেকে নিঃস্বার্থ ভাবে মুক্তি দেওয়ার জন্য জোর দাবী জানান। উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিপোটার এসোসিয়েশনের আহবায়ক সাংবাদিক আব্দুর রহিম সেলিম, যুগ্ন আহবায়ক স.ম গফুর, শফিউল আলম, কায়সার হামিদ মানিক, জাহাঙ্গীর রফিক, শরীফ আজাদ, মাহমুদুল হক বাবুল, মোঃ রফিক সহ উপজেলার স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ।

0 Comments