Advertisement

চকরিয়া ডিগ্রী কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে

এম. রায়হান  চৌধুরী
চকরিয়া ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালুর মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় কলেজের যাত্রা শুরুর শুভক্ষণে চকরিয়া ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির উদ্যোগে গুণীজন কক্সবাজারের জেলা
পরিষদ প্রশাসক খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের এক সংবর্ধনা সভা চকরিয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ফেব্র“য়ারী) শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ার দায়িত্বপ্রাপ্ত এমপি সাফিয়া খাতুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নানামূখী কর্মসূচী হাতে নিয়েছে। এসব কর্মসূচী বাস্তবায়নে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিনিধি ভিত্তিক কাজ চলছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের প্রশাসনিক অবকাঠামো সম্প্রসারণে চকরিয়া ডিগ্রী কলেজসহ উপজেলার ৩টি কলেজের বিষয়ে মন্ত্রণালয়ে  প্রস্তাব পেশ করেছি। তা অচিরেই বাস্তবায়ন করা হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন, পৌরসভার সাবেক সফল মেয়র ও জেলা আ’লীগ নেতা জাফর আলম বিএ (অনার্স) এম.এ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরহাদ, জেলা আ’লীগ নেতা লায়ন কমরুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সমাপণী বক্তব্য রাখেন চকরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ.ক.ম গিয়াস উদ্দিন। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সংবর্ধিত হলেন কক্সবাজারের জেলা পরিষদ প্রশাসক খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। এদিকে অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষকবৃন্দ সমস্বরে উপজেলা চেয়ারম্যানের অতীতের ভূমিকা নিয়ে ব্যাপক হট্টগোলসহ নানা সমালোচনার ঝড় তুলে শিক্ষক মিলনায়তনে। তাদের ক্ষোভের বক্তব্যমতে, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন প্রতিশ্র“তিতে কলেজ প্রশাসনকে আশ্বস্থ করলেও এর আংশিক মাত্রের প্রতিফলনও ঘটেনি কলেজে। তবে শনিবার অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম কলেজের সহযোগীতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments