সংবাদ বিজ্ঞপ্তি
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার এক প্রস্তুতি সভা জেলা বিএনপি,র সাধারণ সম্পাদক এড:
শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে টেকপাড়াস্থ তার বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা শ্রমিক দলের আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোক্তার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আকতার হোছাইন কুতুবী, সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল হক রাসেল, পৌর শ্রমিক দলের আহবায়ক এস্তাক আহমদ, যুবদল নেতা সাদেক হায়াত, মোর্শেদুল হক শাহীন, ছাত্রনেতা শাহ মোশারফ হোসেন, মোঃ তারেক হোসেন প্রমুখ। সভায় মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ব্যপক কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, রাত ১২:০১ মি: শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করন, দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮:০০ কাল ব্যাজ ধারন। ২২শে ফেব্রুয়ারী বিকাল ৩:০০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচী সমূহে সর্বস্থরের নেতাকর্মীদের অংশ গ্রহনের আহবান জানানো হয়।

0 Comments