Advertisement

মাতৃভাষা দিবসে জেলা ও পৌর আওয়ামীলীগের কর্মসূচি


সংবাদ বিজ্ঞপ্তি
মহান একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে কক্সবাজার জেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠনসমূহ এবং কক্সবাজার পৌর আওয়ামীলীগ
যৌথভাবে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
ফেব্রুয়ারি দিবসের সূচনালগ্নে রাত ১২.০১ মিনিটে মিছিল সহকারে শহীদ মিনারে গমন ও মহান শহীদানের প্রতি পুষ্পার্ঘ অর্পন।
সূর্যোদয়ের সাথে সাথে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং কালো ব্যাজ ধারণ।
বিকাল ৪ ঘটিকায় কাছারি পাহাড়র প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং সমর্থকসহ স্বাধীনতার চেতনার স্বপক্ষের জনগণকে জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আহমদ হোসাইন ও পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Post a Comment

0 Comments