চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস চিরিঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ শফি নিহতের ৪০দিনের মাথায় গ্রেফতার হয়েছে হত্যাকান্ডের প্রধান আসামী। গতকাল রোববার
(১৯ফেব্র“য়ারী) সীমান্ত উপজেলা টেকনাফ সিনেমা হল এলাকা থেকে এ আসামীকে আটক করা হয়। জানা গেছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার এস.আই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফে সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল আলম (৩৮) নামের হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা এলাকার আজিজুর রহমানের পুত্র বলে পুলিশ জানায়।

0 Comments