Advertisement

চকরিয়ায় সেচ প্রকল্পে হামলা ভাংচুর ও লুটপাট


এম. রায়হান চৌধুরী
চকরিয়া ফাঁসিয়াখালীতে সেচ প্রকল্পের স্কীম ঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত (১৯ফেব্র“য়ারী
) উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি ঢাকা ট্যোবাকো এর পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটে। জানা যায়, ইউনিয়নের দক্ষিণ ফাঁসিয়াখালী এলাকার নুরুল ইসলামের পুত্র শহিদুল ইসলামের নিজস্ব মালিকানাধীন একটি সেচ প্রকল্পে একদল সশস্ত্র সন্ত্রাসী  শনিবার গভীর রাতে হামলা চালিয়ে প্রকল্প মালিককে জিম্মি করে মারধর ও স্কীম ঘরে ভাংচুর করে রক্ষিত নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল স্কীমের মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে পশ্চিম ভাঙ্গারপাড়া এলাকার মাসুক আহমদের পুত্র কফিল উদ্দিন (২৫) অজ্ঞাতনামা ৪জনকে আসামী করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করে।

Post a Comment

0 Comments