এম. রায়হান চৌধুরী
চকরিয়া বদরখালীতে সন্ত্রাসী হামলায় এক কাকড়া জেলে আহত হয়েছে। জানা গেছে, উপজেলা বদরখালী ইউনিয়নের পূর্ব নতুনঘোনাপাড়া এলাকার মৃত আলী আহমদের পুত্র গিয়াস
উদ্দিন (২৭) একই এলাকার জনৈক রুহুল কাদের গংয়ের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল শনিবার (১৯ফেব্র“য়ারী) বেলা ১২টার দিকে রুহুল কাদের গং সংঘবদ্ধ সন্ত্রাসী দল নিয়ে গিয়াস উদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ভাংচুর, লুটপাট ও কাকড়া আহরণকারী গিয়াস উদ্দিনকে বেদড়ক পিটিয়ে গুরুত আহত করে। আহত জেলে বর্তমানে চকরিয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বদরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ ইউনুস। এসময় তিনি আহত জেলের চিকিৎসার খোঁজ খবর নেন।

0 Comments