Advertisement

টেকনাফে বিল্ডিং কোড উপেক্ষিত প্রাণহানীর আশংকা

মোঃ আশেকুল্লাহ ফারুকী
টেকনাফ পৌর শহরে বেঙের ছাতার ন্যায় রাতারাতী বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতা চলছে। এসব ভবনের অধিকাংশ মালিক অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক।
এরা স্থানীয় প্রভাবশালী জন প্রতিনিধি ও শাসকদলের নেতার লেজুড় ধরে জায়গা জমি ক্রয় করে রাতারাতি বহুতল ভবন নির্মাণ করে বাংলাদেশী নাগরিক বনে যাবার হীন চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব অভিযোগ এখন পৌরবাসীর মূখে মূখে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার প্রায় সচেতন মানুষ মিডিয়ার লোকদের সাথে সাক্ষাৎ হলে বলেন, টেকনাফ পৌর এলাকা কি ? রোহিঙ্গাদের জন্য ছেড়ে দেয়া হয়েছে ? এরা যে হারে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে এবং ভাড়া বাসায় অশ্রয় এবং জায়গা জমিক্রয় করে রাতারাতি বহুতল ভবন নির্মাণ করেই যাচ্ছে। সেই সাথে ইয়াবা ও মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত হয়ে পাড়ছে এবং পৌর এলাকার পরিবেশ নোংরা করে ফেলেছে। টেকনাফ পৌর শহরের প্রধান সড়ক টি,এন,টি, সড়ক পুরাতন পল্লানপাড়া, কায়ুকখালীপাড়া, অলিয়াবাদ, ইসলামাবাদ, শীলবনিয়াপাড়া, ও নাইট্যং পাড়ায় বিল্ডিং কোর্ড না মেনে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। ফলে যে কোন মুহুর্তে এই অপরিকল্পিত ভবন ধবংস বড় ধরণের প্রানহানির ঘটনা ঘটতে পারে। এসব আশংকার মধ্যেও পৌর শহরের উল্লেখিত স্থানে আস পাশে বেশ কায়েকটি অপরিকল্পিত ভবন গড়ে তুলেছে প্রভাবশালী রোহিঙ্গা মহল। পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে, পৌর শহরের প্রধান সড়কের পাশে গড়ে তুলা ভবনটিতে বিল্ডিং কোড মানা হয়নি। জানা যায়, পর্যটন শহরের বিভিন্ন এলাকার ইতোমধ্যে বিল্ডিং কোড (ইমারত আইন) না মেনে অপরিকল্পিত ভাবে গড়ে তোলা হয়েছে, অসংখ্য ভবন ও স্থাপনা। রোহিঙ্গারা স্থানীয় প্রভাবশালী মহলের সাথে যোগসাজশ এবং প্রভাবখাটিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশকে বৃদ্ধাংগুলি দেখিয়ে এ কাজ অব্যাহত রেখেছে অনেক স্থানে।

Post a Comment

0 Comments