মোবারক উদ্দিন নয়ন
উখিয়ায় যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার আশংকা দেখা দিয়েছে। সম্মেলনের পক্ষে-বিপক্ষে উভয় গ্রুপ মিছিল মিটিং করে যাচ্ছে। অপর পক্ষ ওই সম্মেলন
বাতিলের দাবীতে গতকাল বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। উখিয়া যুবদলের এক পক্ষের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে দু'পক্ষ মূখোমূখি অবস্থান করছে। এদিকে রাত সাড়ে ৭টার দিকে উখিয়ার কোটবাজারে যুবদলের বিবদমান দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় যুবদলের একাংশের আহবায়ক এসএম এনামুল হক সহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে কোটবাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দায়িত্বরত এ এস আই রমিজ উদ্দিন জানান।
জানা গেছে, আগামীকাল শনিবার ৪ ফেব্রুয়ারী উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে যুবদলের একাংশের আহবায়ক হামিদ হোসেন সাগরের নেতৃত্বে ইউনিয়ন ও উপজেলার যুবদল কমিটি ঘোষনা করার লক্ষে ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল করার ঘোষনা দিয়েছেন। উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে হামিদ হোসেন সাগর গ্রুপ বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার শনিবারের সম্মেলন ও কাউন্সিল প্রতিহত করার ঘোষনা দিয়ে উখিয়া যুবদলের অপর গ্রুপের আহবায়ক এস এম এনামুল হকের নেতৃত্বে উখিয়ার মরিচ্যা, কোটবাজার ও বিকালে উখিয়া সদর ষ্টেশনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। উক্ত সভায় বক্তারা প্রধান অতিথি সালাহ উদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলেন, আমরা জেলা কতর্ৃক বৈধ কমিটি। যুবদলের অবৈধ কমিটি ঘোষনা করতে উক্ত অনুষ্ঠানে না আসার জন্য অনুরোধ করছি। যদি অনুরোধ উপেক্ষা করে উক্ত সম্মেলনে যোগদান করেন তাহলে আপনাকে যে কোন পরিস্থিতির জন্য দায়ী থাকতে হবে। ওই সময় জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ও অবৈধ কমিটির সম্মেলনে উপস্থিত না হওয়ার অনুরোধ জানান।
গতকাল উখিয়া ষ্টেশন চত্ত্বরে অবৈধ মেয়াদউত্তীর্ণ যুবদলের আহুত শনিবারের সম্মেলন প্রতিহত করার লক্ষ্যে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এস.এম এনামুল হক। বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক যথাক্রমে কাজী হুমায়ুন কবির বাচ্চু, আবুল হাসান আলী, শরীফ মাহমুদ চৌধুরী, নুরুল আমিন সিকদার, নুরুজ্জামান বাক্কা, মোর্শেদ চৌধুরী, রাজাপালং উত্তর শাখার যুবদল আহবায়ক মৌলভী শাহ আলম, দক্ষিণ আহবায়ক নুরুল কবির আজাদ, রত্নাপালং ইউনিয়ন আহবায়ক জায়েদ চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন যুগ্ন আহবায়ক বেলাল উদ্দিন, জালিয়া পালং ইউনিয়ন যুগ্ন আহবায়ক তাহের আহমদ ও পারভেজ ইমন প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা উখিয়া বিএনপির কথিপয় নেতার বাজারের ঝুড়ি না বয়ে স্বাধীন ভাবে ব্যক্তিত্ব নিয়ে রাজনীতি করার আহবান জানান। বক্তারা আরো বলেন, শনিবার একটি পরিবারের ছত্রছায়ায় যুবদলের কমিটি ঘোষনা করা হলে উখিয়ায় কোন ধরনের অনাকাঙ্কিত ঘটনা ঘটলে ওই পরিবারকে দায় দায়িত্ব নিতে হবে। তারা বলেন, বিগত ৩ বছর উখিয়া বিএনপি, যুবদল কোন রাজনৈতিক সফলতা দেখাতে পারেনি। যুবদলের মেয়াদউত্তীর্ণ আহবায়ক কমিটির আহবানকৃত শনিবারের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ন মহাসচিব সালাহ উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। উক্ত সম্মেলন ও কাউন্সিলে উদ্ভোধক হিসেবে কক্সবাজার জেলা যুবদল সাধারণ সম্পাদক এম মোক্তার আহমদ উপস্থিত থাকার কথা রয়েছে। এ সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে চলছে পক্ষে বিপক্ষে প্রচারনা, উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

0 Comments