Advertisement

চকরিয়া পৌর কাউন্সিলর লক্ষন দাশ কতর্ৃক প্রতিবন্ধী নির্যাতন

এম, রায়হান চৌধুরী
চকরিয়া পৌর শহর ৪নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর লক্ষন দাশ কতর্ৃক এক প্রতিবন্ধীকে মারধর

পূর্বক নির্যাতনের অভিযোগ উঠেছে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পৌর শহরের চিরিংগা হিন্দু পাড়া ২নং ওয়ার্ড এলাকা মৃত শুধাংশু দাশ এর পুত্র প্রতিবন্ধী গোপাল দাশের সাথে তার পৈত্রিক প্রাপ্ত কসত ভিটার পুকুরের খালি জায়গা নিয়ে পৌর কাউন্সিলর লক্ষন দাশ গং এর সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তার ধারা বাহিকতায় গতকাল (২ ফেব্রুয়ারী) বৃস্পতিবার দুপুর ১টার দিকে পাশর্্ববতর্ী কেন্দ্রীয় হরি মন্দিরের সামনে দিয়ে গোপাল দাশ প্রতিদিনের ন্যায় আসার পথে, উপরোক্ত আসামী গং পূর্ব পরিকল্পিতভাবে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। সে বাঁচাও বাঁচাও চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। আহত প্রতিবন্ধী গোপাল দাশ বর্তমানে চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গোপাল দাশ বাদী হয়ে মৃত অন্যচরণ দাশের পুত্র পৌর কাউন্সিলর লক্ষন দাশ, গোপাল দাশ, মৃত আমিরুল ইসলাম চৌধুরীর পুত্র আবদুল হামিদ, ডা: তেজেন্দ্র লালের পুত্র মুকুল দাশসহ চারজনকে আসামী করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি বর্তমানে চকরিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা এ এস আই তাপস মিত্রের নিকট তদন্তাধীন রয়েছে বলে বাদীর পরিবার সূত্রে প্রকাশ।

Post a Comment

0 Comments