উখিয়া প্রতিনিধি
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম সিকদার বিল গ্রামের মিজানুর রহমানের পুত্র সোহেলের
বাড়ী থেকে ২ জন অপহকারীকে আটক করেছে থানা পুলিশ । গতকাল বৃহস্পতিবার ২ জানুয়ারী বিকাল ৪টায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বিগত ১৯ দিন পূর্বে কক্সবাজারের নাজিরার টেকের বাসিন্দা মৃত আবুল হোসেনের পুত্র আমির হোছেন (৬০) কে একই এলাকার মৃত সোলতান আহমদের পুত্র হোছন আলী ও টেকনাফের নুর জাহান যোগসাজসে অপহরণ করে নিয়ে যায়। বৃদ্ধ আমির হোসেনের পরিবারকে প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে মোটা টাকা দাবী করেন এবং টাকা না দিলে বৃদ্ধকে জানে মেরে ফেলার হুমকি প্রদর্শন করেন ও শারীরিক নির্যাতন চালায়। অপহরণকারীরা কক্সবাজার ছেড়ে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম সিকদার বিল গ্রামে অপহরণকারী চক্রের সদস্য সোহেলের বাড়ীতে অবস্থান নেয়। পরে রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য সরওয়ার কামাল পাশার সহযোগিতায় উল্লেখিত বাড়ী থেকে অপহরণকৃত বৃদ্ধ সহ ২ অপহরণকারীকে উখিয়া থানার এ এস আই রমিজের নেতৃত্বে একদল পুলিশ আটক করে। উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়ার কাছে জানতে চাইলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

0 Comments