Advertisement

চ্যালেঞ্জ অব দ্যা সেন্টমার্টিন চ্যানেল সুইমিং-এ অংশ নেবে ১০ সাতাঁরু

মোয়াজ্জেম হোসাইন সাকিল
স্পোর্টস ভিশন লিঃ, এটিএন বাংলা, বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং নেচার এ্যাডভেঞ্চার ক্লাব-এর যৌথ উদ্যোগে ৩য় বারের মত অনুষ্ঠিত “এবি ব্যাংক লিঃ- চ্যালেঞ্জ অব
দ্যা সেন্টমার্টিন চ্যানেল সুইমিং-২০১২” ইভেন্টে দেশের বাছাইকৃত ১০ সাতাঁরু অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৫জন পুরুষ, ৫জন মহিলা। এই ইভেন্টের মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পের ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ করেছেন আয়োজকরা। কক্সবাজারস্থ পর্যটন মোটেল শৈবালের সম্মেলন কক্ষে ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. অনুপম হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় অন্যদের মধ্যে এবি ব্যাংকের ডিএমডি আহসান আফজাল, পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক পারভেজ আহমেদ চৌধুরী, জেলা ফুটবল সংস্থার সভাপতি জসিম উদ্দিন, পেপসি’র টিএসএম মোঃ কাইয়ুম উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের তালিকা রুমানা আকতার, পাপিয়া আকতার, লাবনী আকতার চামেলী, লাবণী আকতার জুলি, কুলসুমা খাতুন, আরিফুল ইসলাম, টিটু মিয়া, নুর ইসলাম, ফয়সাল আহমেদ ও সাব্বির হোসাইন।
ইভেন্টের মিডিয়া পার্টনার এটিএন নিউজ, বিডিনিউজ২৪ ও রেডিও টুডে।

Post a Comment

0 Comments