এম.শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার॥
কক্সবাজারে ২০ লাখ টাকার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হরেছে । কোষ্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ ভাবে এ সব নিষিদ্ধ কারেন্ট
জাল ধবংস করে।
জাল ধবংস করে।
১৮ ফেব্রুয়ারী দুপুরে শহরের নুনিয়াছড়াস্থ বাঁকখালী নদীর তীরে এসব কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা বলে কক্সবাজার মৎস্য বিভাগ জানিয়েছেন।
উল্লেখ্য গত এক সপ্তাহে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল বাঁকখালী নদীর মোহনা ও পার্শ্ববর্তী সমুদ্রে মৎস্য বিভাগ ও কোষ্টগার্ড যৌথ অভিযান চালিয়ে আটক করেছিলেন। কারেন্ট জাল পুড়ানোর সময় কক্সবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড.মঈন উদ্দিন আহমদ এবং কোষ্টগার্ডের সিপিও এম ইউছুপ উপস্থিত ছিলেন।


0 Comments