হাসান তারেক মুকিম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার তেচ্ছিপুল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ফরুখ আহমদ (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১২ ফেব্র“য়ারী সন্ধ্যায় এ
দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামু উপজেলার তেচ্ছিপুলের মৃত হাজ্বী মুজিবুর রহমানের ছেলে ফরুখ আহমদ প্রতিদিনের ন্যায় মসজিদে মাগরিবের নামাজ শেষে মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতিতে মাহিন্দ্র টেক্সি (অন টেষ্ট) ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় তাঁকে প্রথমে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফরুখ আহমদকে মৃত ঘোষনা করে।

0 Comments