Advertisement

ঈদগাঁতে এসএসসি পরীক্ষা কেন্দ্রসচিব সহ ৩জনকে অব্যাহতি


সেলিম উদ্দীন
ঈদগাঁওতে এসএসসি পরীক্ষা কেন্দ্র ০৪ এর সচিব সহ ৩ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। কক্স-৪ কেন্দ্রটি হচ্ছে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
বোর্ড ”ট্টগ্রাম তাদের এ অব্যাহতি দেয়। ১৩ ফেব্্রুয়ারী এ সংক্রান্ত একটি আদেশ কক্সবাজার জেলা প্রশাসক জয়নুল বারীর নিকট এসে পৌঁছে। তিনি অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। অব্যাহতি প্রাপ্তরা হলেন- ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ও কেন্দ্রের সচিব এ.কে.এম.  আলমগীর, হল সুপার ও ঈদগড় হাই স্কুলের প্রধান শিক্ষক বজলুল হক, সহকারী হল সুপার ও পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম।
উলেখ্য, চলতি এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুষ্টিত বাংলা ১ম পত্রের পরীক্ষায় অংশগ্রহণকারী পুরাতন সিলেবাসের পরীক্ষার্থীদের ’১২ সালের সিলেবাসে  প্রণীত প্রশ্নপত্র দিয়ে নির্ধারিত সময় পর্যন্ত পরীক্ষা গ্রহণ করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরীক্ষা শেষে শিক্ষার্থী, অভিভাবক ও সংশিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে আপত্তি জানালে কেন্দ্র কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ডেকে কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ঈদগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল হোসেনের উপস্থিতিতে ফের ২ ঘন্টা ১৬ মিনিট ধরে পুরাতন সিলেবাসে প্রণীত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণ করে। এর প্রেক্ষিতে ১২ ফেব্্রুয়ারী বোর্ড থেকে তদন্ত টীম এসে বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক ঘটনার সত্যতা উর্ধ্বতন কতৃপক্ষের নিকট প্রতিবেদন আকারে দাখিল করলে ১৩ ফেব্্রুয়ারী বোর্ড কর্তৃপক্ষ এ আদেশ প্রদান করেন। এদিকে অব্যাহতি প্রাপ্তদের স্থলে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে কেন্দ্র সচিব, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানকে হল সুপার ও গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিলকে সহকারী হল সুপার হিসেবে নতুন ভাবে দায়িত্ব দেয়া হয়।

Post a Comment

0 Comments