Advertisement

বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার মদসহ আটক ১


প্রেস বিজ্ঞপ্তি
বিজিবি‘র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে  ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখ পৃথক পৃথক অভিযান চালিয়ে  একজন আসামীসহ বিপুল পরিমাণ মদ আটক করেছে।
আটককৃত  মাদকদ্রব্যের মূল্য প্রায় ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার)  টাকা ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের  ঘুনধুম বিওপির, বিওপি কমান্ডার সুবেদার একে এম আবুল বাশার এর নেতৃত্বে ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে  পৃথক পৃথক  অভিযান চালিয়ে কাষ্টম খাটি বিল এবং কুতুপালং এলাকা হতে ৬০ বোতল বিদেশী মদ,  রেজুআমতলী সিআইও ক্যাম্পের  হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ফরিদের খামার এলাকা হতে  জারিকেনসহ ৫ লিটার দেশী মদ, বালূখালী বিওপির নায়েক জয়নাল আবেদীন এর নেতৃত্বে অভিযান চালিয়ে বালুখালী এলাকা হতে ০১ জন (মোঃ শহিদুল হক (২০), পিতা-মোঃ আলম, গ্রাম ও পোঃ-বালুখালী, থানা উখিয়া এবং জেলা - কক্সবাজার) আসামীসহ ১২ বোতল বিদেশী মদ এবং মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েক মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে যাত্রীবাহী বাস তল্লাশী করে ২ বোতল বিদেশী মদ এবং ০.৫০০ লিটার দেশী বাংলা মদ আটক করে। আটককৃত আসামীকে মদসহ নিকটস্থ থানায় সোপর্দ করা হয়েছে।  উল্লেখ্য, মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য সমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে এবং সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে।  আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে।

Post a Comment

0 Comments