Advertisement

বদরখালী আল-আজহার স্কুলে ভাংচুর লুটপাট : বিপাকে শিক্ষার্থীরা


এম রায়হান চৌধুরী
চকরিয়া উপজেলার বদরখালী আল আজহার কিন্টার গার্ডেন স্কুলে ভাংচুর ও লুটপাট চালিয়েছে এক দল দূর্বৃত্ত। গত ১২ফেব্র“য়ারী গভীর রাতে এ ভাংচুর ও লুটপাটের ঘটনা
ঘটে। সরেজমিনে জানা যায়, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি গত ১৯৯১ সালে ৪৫৩০ নং রেজিঃ যুক্ত কবলা মূলে ছিরাদিয়া মৌজা হতে ৪০শতক জমি আল আজহার উচ্চ বিদ্যালয়ের পক্ষে জেলা প্রশাসক ,কক্সবাজার বরাবরে প্রদান করেন।  উক্ত ৪০ শতক জমির ১০শতক জমিতে একটি সাইক্লোন সেল্টার নির্মাণ করা হয়। বাকী ৩০ শতক জমিতে আল আজাহার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ  আল আজহার কিন্টার গার্ডেন নামে একটি প্রতিষ্টানের  ভবন নির্মাণ করে এলাকার কোমল মতি শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে।  কিন্তু পার্শবর্তী জনৈক নুরুল হুদা নামের এক ব্যাক্তি এসব জমি তার দাবী করে স্কুল কর্তৃৃপক্ষকে প্রতিনিয়ত স্কুল ভবন উচ্ছেদ করার জন্য হুমুকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১২ ফেব্র“য়ারী এ কিন্টার গার্ডেন স্কুলে ভাচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এসময় স্কুলের বিভিন্ন শিক্ষা সামগ্রী ও একটি আইপিএস নিয়ে যায় দূর্বৃত্তরা, এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান। এ দিকে ভাংচুর ও লুটপাটের কারনে আল-আজহার  কিন্টার গার্ডেন এর প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় নৌ পুলিশ ফাড়িঁর আইসি সাহেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী ও অবিভাবক মহল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে  প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে অভিযুক্ত নুরুল হুদার  কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি হামলা ও লুটপাটের ঘটনা অস্বিকার করেন। তিনি আরো জানান,বর্তমান সাইক্লোন সেল্টারাটি ১০ শতক জমির পরিবর্তে ১৮ শতক জমির উপর স্থিত। এবং বাকী ৩০ শতক জমি ভিন্ন দাগে হলে ও আমার চল্লিশ বছরের ভোগ দখলীয় জমি আল আজহার কিন্টার গার্ডেন কর্তৃপক্ষ দখল করে রেখেছে বলে তিনি দাবী করেন।

Post a Comment

0 Comments