Advertisement

চকরিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরনের এক সপ্তাহ পরও উদ্ধার হয়নি


এম রায়হান চৌধুরী
চকরিয়া খুটাখালী এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পরও উদ্ধার হয়নি। অভিযোগ সূত্রে জানাগেছে, চকরিয়া উপজেলার খুটাখালী
ইউনিয়নে দক্ষিণ ফুলছড়ি বাশঁকাটা এলাকার মোক্তার আহমদের অপ্রাপ্ত বয়স্ক কন্যা ফুলছড়ি ইসলামিয়া আর্দশ দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণী পড়–য়া ছাত্রী আকলিমা জন্নাত খুকা (১৪)। দক্ষিণ ফুলছড়ি বাশঁকাটা  এলাকার নুরুল আমিনেরর পুত্র আবুল কাসেম বিবাহের প্রস্তাব  প্রদান করে। কিন্তু অপ্্রাপ্ত বয়স্ক মেয়ে বিবাহের   অনুপোযুক্ত হওয়ায় পিতা মোক্তার আহমদ বিবাহের প্রস্তাব নাকচ করে দেয়। এতে ছড়াও হয়ে প্রস্তাবকারী আবুল কাসেম স্থানীয় আবুল কালাম, আব্দুশুক্কুর, শাহ্আালম ও নুরুল অবছার’সহ একটি সংঘবদ্ধ দল গত ৮ ফেব্রƒয়ারী আকলিমা আক্তারের বসত ভিটায় উৎপেতে থাকে। ্ওই দিন রাত ৮টার সময় ওই ছাত্রী এশারের নামাজ আদায় করার লক্ষে বাড়ী থেকে বাহির হয়ে নলকূপে ওজু করতে যায়। এসময় উৎপেতে থাকা একই সংঘবদ্ধ দল আকলিমা আক্তারকে জোর পূর্বক টানা হেছড়া ও মূখ চেপে ধরে একটি মাইক্রো বাসে উটিয়ে নিয়ে যায়। এব্যাপারে অপহৃত ছাত্রীর পিতা মোক্তার আহমদ বাদী হয়ে চকরিয়া থানায় গত ৯ ফেব্র“য়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেছেন। মামলা নং ১৭। এদিকে অপহরণ কারী চক্র মামলা থেকে পার পাওয়ার কু-মানসে অপহৃত ছাত্রী আকলিমা আক্তারের বয়স ১৯ দেখিয়ে নোটারী পাবলিকে বিবাহ হয়েছে মর্মে ঘোষনা দেখিয়ে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সৈকত, দৈনিক সমুদ্রবার্তা’সহ কয়েকটি পত্রিকায় ছবি সহকারে এফিডিভেট মূলে নোটারী পাবলিকের বিবাহ হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করিয়েছে। আকলিমা আক্তারের অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্টান খুটাখালী ফুলছড়ি ইসলামিয়া  দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষ তাহার বয়স ১৪ বছর পরিপূর্ণ হয়নি মর্মে একটি প্রত্যায়ন পত্র ছাত্রীর পিতাকে প্রদান করেন। অপহৃত ছাত্রীর পরিবার পরিজন চরম আতংকের মধ্যে রয়েছে। মোক্তার আহমদ অপহরণের এক সপ্তাহ পরও মেয়ে উদ্ধার না হওয়ায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments