প্রজ্ঞানন্দ শ্রামণ
গত পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেকে-ারি স্কুল সার্টিফিকেট বা এস. এস. সি. পরীক্ষার এই পর্যন্ত বাংলা, ইংরেজী ও গণিত সহ মোট পাঁচটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন
হয়েছে। বিভিন্ন এলাকায় দেখা গেছে সাধারণ ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুজবে বিভ্রান্ত হয়ে পড়েছে। পরীক্ষার পূর্বে বিষয় প্রতি বন্ধ থাকায় শিক্ষার্থীরা প্রশ্ন পত্রের জন্য দিক বিদিক ছুটাছুটি করছে। ফলে তাদের গুরুত্বপূর্ণ সময়গুলো বৃথা নষ্ট হয়ে যাচ্ছে যা তাদের পাবলিক পরীক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই নিয়ে অনেক অভিভাবকও দুঃচিন্তা গ্রস্থ হয়ে পড়েছেন। বিভিন্ন সেটে রচিত বিষয়ভিত্তিক প্রশ্নপত্র গুলো অর্থের বিনিময়ে ক্রয় করে পরীক্ষার হল এ শিক্ষার্থীরা প্রতারিত হবার ঘটনাও ঘটছে। আবার অনেক শিক্ষার্থী বলছে পরীক্ষার পূর্বে পাওয়া প্রশ্ন পত্র গুলো থেকে তারা পরীক্ষার হলে শতভাগ সুফল পাচ্ছে। ক্ষেত্রবিশেষে তাদের সরবরাহকৃত প্রশ্নপত্র গুলো বোর্ড প্রশ্ন পত্রের সাথে অবিকল মিলে যাচ্ছে।

0 Comments