Advertisement

১৭ বিজিবি, কক্সবাজার এর অভিযানে মদ ও কাঠ আটক

বিজিবি'র সদস্যরা সীমানত্দবর্তী এলাকা হতে ০১ ফেব্রম্নয়ারি ২০১২ তারিখ পৃথক পৃথক অভিযান চালিয়ে ০৩ বোতল বিদেশী মদ, ২.৫০০ লিটার বাংলা মদ এবং ২৪.৪০ ঘন ফুট কাঠ আটক করেছে। আটককৃত
মালামালের মূল্য প্রায় ১,৩০,০০০/- (এক লৰ ত্রিশ হাজার) টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় মরিচ্যা যৌথ চেকপোষ্টের, পোষ্ট কমান্ডার সুবেদার মোঃ শাহাব উদ্দিন এর নেতৃত্বে ০১ ফেব্রম্নয়ারি ২০১২ তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকায় মরিচ্যা যৌথ চেকপোষ্টে যাত্রীবাহী বাস তলস্নাশী করে ০৩ বোতল বিদেশী মদ এবং ২.৫০০ লিটার খোলা মদ আটক করে। অপর দিকে তমব্রম্ন বিওপির, বিওপি কমান্ডার মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে ০১ ফেব্রম্নয়ারি ২০১২ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় বাইশফাড়ী এলাকা হতে ২৪.৪০ ঘন ফুট কাঠ আটক করে। চোরাকারবারীরা নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি'র টহল দলের আগমনের সংবাদ পেয়ে মদকদ্রব্য ও কাঠ ফেলে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মদকদ্রব্য প্রচলিত আইন এবং নিয়মানুযায়ী সংশিস্নষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে এবং কাঠ প্রচলিত আইন ও নিয়মানুযায়ী নিকটস্থ বনবিট অফিসে জমা করা হয়েছে।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রৰা করছে এবং সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে । আরো উলেস্নখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন।

Post a Comment

0 Comments