Advertisement

হোয়াইক্যং পুলিশের হাতে ১৫ অবৈধ অনুপ্রবেশকারী আটক


আমিনুল ইসলাম, টেকনাফ
হোয়াইক্যং পুলিশ অবৈধ অনুপ্রবেশ করে মাইক্রোযোগে কক্সবাজার গমনকালে তলস্নাশী চালিয়ে ১৫

মিয়ানমার নাগরিককে আটক করেছে। তাদের সংশিস্নষ্ট ধারায় মামলা দিয়ে থানায় প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানা যায়- ১ ফেব্রম্নয়ারী সকাল ৮টার দিকে হ্নীলা জাদীমুরা ও চৌধুরী পাড়া ঘাট দিয়ে অনুপ্রবেশ করে গাড়ী যোগে শহরে যাওয়ার সময় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর এএসআই মাহফুজুর রহমান যানবাহন তলস্নাশী চালিয়ে মিয়ানমারের বুচিডংয়ের ইউনুছের পুত্র ঈমান হোছন, কলিমুলস্নাহ, আনসার উলস্নাহ, আব্দুস সালামের পুত্র রশিদ উলস্নাহ, আবু লাহাবের পুত্র বশির উলস্নাহ, ইসলামের পুত্র মোহাম্মদ হোছন, পেঠানের পুত্র মোহাম্মদ তৈয়ব, টং পাড়ার মীর আহমদের পুত্র রশিদ আহমদ, কালা বদার পুত্র হামিদ হোছন, সিকান্দরের পুত্র বশির, আব্দুল কাদেরের পুত্র এবাদুলস্নাহ, ইসহাকের পুত্র আব্দুর রহিম, শিয়াল্যা পাড়ার ছৈয়দ আলমের পুত্র জোবাইর, মোহাম্মদ হোছনের পুত্র আব্দুল মজিদ প্রমুখ। আটককৃতরা নয়াপাড়া-জাদীমুরা ও হ্নীলা চৌধুরী পাড়া দিয়ে অনুপ্রবেশ করেছে বলে জানায়। তাদের সংশিস্নষ্ট ধারায় মামলা দায়ের করে রাত সাড়ে ৮টায় থানায় প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments