Advertisement

উখিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শফিউল আলম নুরী, উখিয়া
উখিয়ার সোনার পাড়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে

সন্ত্রাসীরা মঙ্গলবার রাত আড়াইটার দিকে পরিকল্পিত ভাবে বসত ঘরে আগুন ধরিয়ে দিলে ৪লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ ঘটনায় উখিয়া থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, সোনার পাড়ার হাজী সাদেক আলীর ছেলে সাইফুল আলম মনিরের বসত ঘরে একই গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ রুবেল (৩০), জাফর আলমের ছেলে আবছার উদ্দিন (৩৪), শফিউল আলম মাষ্টারের ছেলে খাইরুল আমিন (৪০), আব্দুল মোনাফের ছেলে আব্দুর রজ্জাক সহ একদল দর্ুবৃত্ত আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাব পত্র সহ পুরু ঘরটি পুড়ে যায়। সাইফুল আলম মনির অভিযোগ করে জানান, দুর্বৃত্তরা গত ২৩ জানুয়ারী সকালে তাদের মালিকানাধীন জমির বাউন্ডরী ওয়াল ভাংচুর করে ১লাখ ৪০ হাজার টাকা ক্ষতি করে এবং মালামাল লুট করে। এ ঘটনা নিয়ে তার মাতা আয়েশা বেগম বাদী হয়ে উখিয়া থানার মামলা নং- - ২৪, তারিখ ২৫/০১/২০১২ইং দায়ের করেন। উক্ত কারণে দুবর্ৃত্তরা পরিকল্পিত ভাবে বসত ঘরে আগুন ধরিয়ে দেয়।

Post a Comment

0 Comments